চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভগবদ গীতা পাঠ চট্টগ্রাম মহানগর পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩:জানুয়ারি) রহমতগঞ্জ চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদ কার্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

তৃতীয় থেকে সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীরা ‘ক বিভাগ’ এবং অষ্টম থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা ‘খ বিভাগ’-এ বিভক্ত হয়ে গীতার বিভিন্ন অধ্যায়ের ওপর লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম মহানগরের অন্তর্ভুক্ত ১৬টি থানা থেকে প্রতি বিভাগে নির্বাচিত সেরা তিনজন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

এসময় উপস্থিত ছিলেন মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি ( ভারপ্রাপ্ত) অধ্যাপক অর্পন কান্তি ব্যানার্জী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নটু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক অঞ্জন দত্ত, সহ শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক অসীম কুমার দে, রাসেল দত্ত, রিংকন দাশ, রাজদীপ রওনক।

বিভিন্ন থানা কমিটির সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন লিটন কুমার শীল, লিটন দাশ ইপ্তি, দীপক দাশ,দেবাশীষ মজুমদার, উজ্জ্বল দেওয়ানজী এবং সাধারণ সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন সমীরণ দাশ, সুজন বল, পিন্টু দাশ এন্টন দাশ,প্রদীপ সেন।

ক বিভাগের পরীক্ষকের দায়িত্বে ছিলেন অজিত কুমার শীল, দিপক ভট্টাচার্য, দীপন কান্তি দাশ।

খ বিভাগে পরিক্ষকের দায়িত্বে ছিলেন শ্যামল চক্রবর্তী, অঞ্জন চক্রবর্তী, উত্তম কুমার চক্রবর্তী।

ক বিভাগে ১ম স্থান ইপ্সিতা শর্মা (সদরঘাট থানা), ২য় স্থান প্রযুক্তা চক্রবর্তী (চকবাজার থানা), ৩য় স্থান অর্জন করেছে অদ্রি ধর (পতেঙ্গা থানা)।

খ বিভাগে ১ম স্থান অর্জন করেছে পূর্নাশ্রি দেবী (পাঁচলাইশ থানা), ২য় স্থান শ্রাবন্তী ধর (কোতয়ালী থানা), ৩য় স্থান অর্জন করেছে পুষ্প দে (পতেঙ্গা)।

ksrm