চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে পড়ে স্টিভিডোর কর্মী নিখোঁজ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ‘এমভি ক্রিমসন গ্রেস’ নামে একটি বিদেশি জাহাজ থেকে পড়ে ইয়াসিন নামে এক বাংলাদেশি নিখোঁজ হয়েছেন।

রোববার (১৬ আগস্ট) সকালে আলফা অ্যাঙ্করোজে অবস্থান করছিল এই জাহাজটি। সেখান থেকে ছোট আকারের লাইটার জাহাজে পণ্য খালাস করার সময় হঠাৎ সাগরে পড়ে যান ইয়াসিন।

ইয়াসিন (৫০) বাংলাদেশি স্টিভিডোর প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কর্মরত ছিলেন। এ ধরনের প্রতিষ্ঠান বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাসের কাজ করে থাকে।

বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, রোববার বেলা ১১টা ৩৭ মিনিটের দিকে ইয়াসিন লাইটার জাহাজে পণ্য খালাসের সময় পানিকে পড়ে যান। স্রোতের তোড়ে নিমিষেই ভেসে যান ইয়াছিন।

তাকে উদ্ধারে নৌবাহিনী ও কোস্টগার্ডকে কাজ করলেও সন্ধ্যা পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি।

আইএমই/ডিজে

ksrm