চট্টগ্রাম ক্যান্ট পাবলিক পরিবারের জন্য এপিক হেলথ কেয়ারের বিশেষ স্বাস্থ্যসেবা

সমঝোতা চুক্তি সই

শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এপিক হেলথ কেয়ার লিমিটেড এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারকের আওতায় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যরা এপিক হেলথ কেয়ারের বিভিন্ন ডায়াগনস্টিক সেবা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শসহ অন্যান্য স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা পাবেন।

অনুষ্ঠানে এপিক হেলথ কেয়ারের পক্ষে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর টি. এম. হান্নান, ডিরেক্টর মো. জসিম উদ্দিন, ডিরেক্টর মো. কামরুজ্জামান, ডেপুটি ম্যানেজার ইমতিয়াজ শানুসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের পক্ষে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল কর্নেল মো. ইকবাল হোসেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কাজী মো. রেজাউল করিম, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো. আলী হোসেন এবং কলেজের শিক্ষক ও অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে এ ধরনের সমঝোতা চুক্তিকে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তাঁরা আশা প্রকাশ করেন, এই অংশীদারত্বের মাধ্যমে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ পরিবারের সদস্যরা সহজলভ্য, নির্ভরযোগ্য ও আধুনিক স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।

এপিক হেলথ কেয়ার জানায়, ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে এ ধরনের সহযোগিতামূলক উদ্যোগ অব্যাহত রেখে মানসম্মত স্বাস্থ্যসেবা মানুষের আরও কাছাকাছি পৌঁছে দিতে কাজ করবে প্রতিষ্ঠানটি।

ksrm