চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হলেন সন্দ্বীপের আব্দুল কাদের মিয়া

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক সন্দ্বীপের আব্দুল কাদের মিয়াকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মনোনীত করা হয়েছে। গত ২৭ অক্টোবর সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে আব্দুল কাদের মিয়াকে এ দায়িত্ব দেওয়া হয়।

চিঠি হস্তান্তর করেন নিউইয়র্ক সফররত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

সন্দ্বীপের সন্তান আব্দুল কাদের মিয়া নিউইয়র্কে নির্মাণ ব্যবসায় সফলতার পর ‘আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। এই ফাউন্ডেশনের ব্যানারে দেশ ও প্রবাসের অসহায় মানুষের সেবা দিয়ে যাচ্ছেন।

আব্দুল কাদের মিয়া নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু প্রজন্ম লীগ যুক্তরাষ্ট্রের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, ডা. ফজলুল হাজেরা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক (১৯৯১-২০) ও গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক (১৯৮৯-৯০) হিসেবে দায়িত্বে ছিলেন।

ksrm