চট্টগ্রাম ইপিজেড বস্তিতে আগুন, পুড়ে অঙ্গার বৃদ্ধা

0

তখনো ভোরের আলো ফোটেনি। আচমকা এক আগুনে চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) পাশে রেললাইন সংলগ্ন বস্তিতে আগুনে পুড়ে অঙ্গার হয়ে যায় ৮০ বছরের এক বৃদ্ধা। তিনি পক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইজড) ছিলেন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে তিন ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস উপসহকারী পরিচালক নিউটন দাস জানান, আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ, বন্দর, সিইপিজেড, কর্ণফুলী ইপিজেড ফায়ার স্টেশনের ৯টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ৭টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।

তিনি আরও জানান, বস্তির একটি ঘরে নওশা নামের ৮০ বছর বয়সী এক বৃদ্ধার পুড়ে যাওয়া মরদেহ পাওয়া যায়।
 
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে বলে জানান এ কর্মকর্তা।

এমএহক

ksrm