চট্টগ্রাম আদালতে পুলিশের হাত থেকে পালালো হত্যা ও মাদক মামলার দুই আসামি

চট্টগ্রাম আদালত চত্বরে পুলিশের হেফাজত থেকে হত্যা ও মাদক মামলার দুই আসামি পালিয়ে গেছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে আদালতে হাজিরা শেষে প্রিজনভ্যানে তোলার সময় এই ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া আসামিদের একজন হলেন—মো. ইকবাল হোসেন ইমন, যিনি লোহাগাড়া উপজেলার উত্তর কলাউজান এলাকার মো. ইউনুসের ছেলে। অপরজন আনোয়ার হোসেন, তিনি নোয়াখালীর বেগমগঞ্জ থানার হাজী মালেক ড্রাইভারের বাড়ির কামাল উদ্দিনের ছেলে।

জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০২৫ সালের ১৪ জানুয়ারি লোহাগাড়ার উত্তর কলাউজান এলাকায় এক হত্যা মামলায় গ্রেপ্তার হন ইমন। অন্যদিকে আনোয়ার হোসেন মাদক মামলার আসামি।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজিরা শেষে তাদের প্রিজনভ্যানে তোলার সময় এ দুজন পলিয়ে যান।

আইএমই/ডিজে

ksrm