চট্টগ্রামে ৯ রোটারি ক্লাবের ফুটবল লড়াই, চ্যাম্পিয়ন অ্যাঙ্কর সিটি

চট্টগ্রামে নয়টি রোটারি ক্লাবের অংশগ্রহণে দিনভর ফুটবল লড়াইয়ের পর শিরোপা উঠেছে রোটারি ক্লাব অব অ্যাঙ্কর সিটি চট্টগ্রামের হাতে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দলটি। রানার্সআপ হয়েছে রোটারি ক্লাব অব চিটাগাং অ্যারিস্টোক্র্যাট। শনিবার (২৮ আগস্ট) চট্টগ্রামের চান্দগাঁওয়ের ফরচুন এরিনা টার্ফে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় রোটারি মেগা ফুটবল ফেস্ট ২০২৬।

চট্টগ্রামে ৯ রোটারি ক্লাবের ফুটবল লড়াই, চ্যাম্পিয়ন অ্যাঙ্কর সিটি 1

রোটারি RIPSA টিমের উদ্যোগে এবং রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজের আয়োজনে এ ফুটবল ফেস্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইভেন্ট চেয়ারপারসন পিপি কামরুন নাহার সুমী। প্রধান অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণ পত্রিকার চেয়ারম্যান ও RIPSA অ্যাসিস্টেন্ট কান্ট্রি কোঅর্ডিনেটর পিপি জসিম উদ্দিন চৌধুরী।

রোটারি মেগা ফুটবল ফেস্ট ২০২৬-এ চট্টগ্রাম অঞ্চলের মোট নয়টি রোটারি ক্লাব অংশ নেয়। ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব অ্যাঙ্কর সিটি চট্টগ্রাম, রোটারি ক্লাব অব চিটাগাং অ্যারিস্টোক্র্যাট, রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল, রোটারি ক্লাব অব চিটাগাং নর্থ, রোটারি ক্লাব অব এনসিয়েন্ট চিটাগাং, রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটি, রোটারি ক্লাব অব চিটাগাং পার্ল, রোটারি ক্লাব অব ইসলামাবাদ এবং রোটারি ক্লাব অব রিভারাইন হালদা।

মেগা ফুটবল ফেস্টের সার্বিক খেলা পরিচালনা করেন কো-অর্ডিনেটর পিপি মিনহাজ উদ্দিন নাহিয়ান। এ সময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সিনিয়র কো-অর্ডিনেটর সিপি আবু তৈয়ব, স্পেশাল এইড পিপি এমদাদুল আজিজ চৌধুরী, সার্ভিস প্রজেক্ট কো-অর্ডিনেটর সিপি মো. নজরুল ইসলাম নান্টু, কো-অর্ডিনেটর সিপি ইব্রাহিম হাসান, ডেপুটি কো-অর্ডিনেটর পিপি সুদীপ কুমার চান্দ, অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর পিপি কাজী হাসানুজ্জামান সান্টু, অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর পিপি আশরাফুল আলম, ডেপুটি কো-অর্ডিনেটর পিপি জমির উদ্দিন এবং আয়োজক ক্লাবের সভাপতি রোটারিয়ান পঙ্কজ বিশ্বাস। এ ছাড়া আয়োজক কমিটির অন্যান্য সদস্য ও রোটারিয়ানরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ ফুটবল আয়োজনে অংশগ্রহণকারী দল ও সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে রোটারিয়ানদের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় হয়।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় রোটারি ক্লাব অব অ্যাঙ্কর সিটি চট্টগ্রাম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রোটারি ক্লাব অব চিটাগাং অ্যারিস্টোক্র্যাট রানার্সআপ হয়।

আয়োজকেরা জানান, রোটারিয়ানদের মধ্যে পারস্পরিক বন্ধন, নেতৃত্বের বিকাশ, দলীয় চেতনা ও সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, আনন্দময় ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করাই ছিল রোটারি মেগা ফুটবল ফেস্ট ২০২৬-এর মূল উদ্দেশ্য।

ksrm