চট্টগ্রামে ৩ ঘণ্টার ব্যবধানে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু, আহত ১

চট্টগ্রামে তিন ঘণ্টার ব্যবধানে সীতাকুণ্ড ও পাঁচলাইশে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন এক শিশুর মা।

চট্টগ্রামে ৩ ঘণ্টার ব্যবধানে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু, আহত ১ 1
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে এই ঘরটির ওপর পাহাড়ের মাটি ও খুঁটি ধসে পড়ে

সীতাকুণ্ডে নিহত শিশুর নাম আশরাফুল ইসলাম তানভীর (১০)। সে ওই এলাকার ৬ নম্বর সমাজের মো. মহিন উদ্দীনের ছেলে।

বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলার জঙ্গল সলিমপুর এবং দুপুর সাড়ে ১২টায় নগরের পাঁচলাইশ এলাকা পৃথক ঘটনা দুটি ড়ঘটে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টির কারণে জঙ্গল সলিমপুরে পাহাড়ের একটি অংশ ধসে একটি বসতঘরের ওপর পড়ে। এই সময় ঘরের ভেতরে অবস্থান করছিল১০ দশ মাসের শিশু আশরাফুল ইসলাম তানভীর ও তার মা।

পাহাড়ধসের মাটি ঘরের ওপরে পড়াতে গাছের একটি খুঁটি শিশুটি মাথায় গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলে শিশুটি মারা যায়। এই ঘটনা আহত হয়েছে শিশুটির মা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন।

‎সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরে শিশুর লাশটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

‎সীতাকুণ্ড উপজেলা আবহাওয়া কার্যালয়ের কর্মকর্তা মো. ইমরান বলেন, গত ২৪ ঘন্টায় সকাল ছয়টা পর্যন্ত ১৭১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এভাবে ধারাবাহিক চলতে থাকবে এবং শুক্রবার দুপুরের পর থেকে বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা রয়েছে।

পাহাড়ি এলাকায় পাহাড়ধসের সম্ভাবনা রয়েছে। তাই পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য অনুরোধ জানান তিনি।

অপরদিকে নগরীর পাঁচলাইশ থানা এলাকার চশমা হিলে পাহাড়ধসে সুমাইয়া আক্তার নামে ১২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করেন।

সুমাইয়া ওই এলাকার বাসিন্দা ফারুক হোসেনের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জোন-৪ এর উপসহকারী পরিচালক শাহ ইমরান। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মাটির নিচ থেকে সুমাইয়াকে উদ্ধার করে। তবে মাটিচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থাণীয়রা জানান, হঠাৎ পাহাড়ের একটি অংশ ধসে সুমাইয়াদের ঘরের ওপর পড়ে। এসময় ঘরে সুমাইয়ার মা-বাবা থাকলেও তারা কৌশলে ঘর থেকে বের হয়ে আসে। তবে অপর কক্ষে থাকা সুমাইয়া বের হতে পারেনি।

এর আগে গতকাল মঙ্গলবার বিকালে নগরীর রহমান নগর আবাসিক এলাকায় দেয়ালধসে শফিকুল রহমান নামে এক যুবকের মৃত্যু হয়। চট্টগ্রামে দুইদিনে পাহাড় ও দেয়ালধসে তিনজনের মৃত্যু হয়েছে।

বিএস/‎ডিজে

ksrm