চট্টগ্রাম নগরীর হালিশহরে আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় মো. মজিবর মৃধা নামে এক ব্যক্তিতে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় দেন।
দণ্ডিত মো.মজিবর মৃধা (৬১) বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দিয়াতলী এলাকার মৃত কাদের মৃধার ছেলে।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, আট বছরের শিশুটির মা অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। ২০১৫ সালের ৭ ডিসেম্বর সকালে তিনি মেয়েকে পাশের একটি বাসায় রেখে কাজে চলে যান। এ সময় বাসায় শিশুটি একা ছিল। এ সুযোগে আসামি প্রলোভন দেখিয়ে শিশুটিকে পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যান।
পরে শিশুটির মা বাদি হয়ে ১০ ডিসেম্বর হালিশহর থানায় মামলা দায়ের করেন। ৫ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন ট্রাইব্যুনাল।
আইএমই/ডিজে




