চট্টগ্রামে রোদের দেখা মিলবে শুক্রবার, থাকবে বৃষ্টিও

২৪ ঘণ্টায় ২২৩ মিলিমিটার বৃষ্টিপাত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২২৩ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে সন্ধ্যায় ২০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বয়ে গেছে নগরীতে। সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে। তবে আবহাওয়াবিদরা বলছেন, আগামীকাল শুক্রবার থেকে ভারী বৃষ্টি কমে যাবে এবং রোদের দেখা মিলবে।

বুধবার (৮ জুলাই) থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, বর্জ্র মেঘের আধিক্য, মৌসুমী বায়ু সক্রিয় ও বায়ুর চাপের তারতম্যর কারণে ঝোড়ো হাওয়া বয়ে গেছে। বাতাসের এর গতিবেগ ঘণ্টায় ছিল ২০ কিলেমিটার। সমুদ্র বন্দরের ৩ নং সতর্কতা সংকেত বহাল রয়েছে। তবে কাল থেকে অতি ভারী বৃষ্টিপাত কমে যাবে। তবে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বৃষ্টিপাত বহাল থাকবে।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. জহিরুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ২২৩ দশমিক ২ মিলিমিটার।

তিনি আরও বলেন, শুক্রবার থেকে অতি ভারী বৃষ্টিপাত কমে গিয়ে রোদের দেখা মিলতে পারে। তবে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে। সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় অফিস ছুটির পরপরেই বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ভোগান্তিতে পড়েন। রাস্তায় গাড়ি থাকলেও ভীড়ের কারণে অফিসফেরত যাত্রীদের পড়তে হয় নানা বিড়ম্বনায়। প্রধান সড়কের মোড়ে মোড়ে অফিসফেরত যাত্রীদের দাঁড়িতে থাকতে দেখা গেছে।

এছাড়া বৃহস্পতিবার বৃষ্টির কারণে অনেক জায়গায় পানি জমতে দেখা গেছে। তবে এর মধ্যে বেশি ভোগান্তি পোহাতে হয় নিচ তলার ভাড়া বাসায় বসবাসকারীদের। অনেক দোকানের মধ্যে পানি ঢুকে ঘরের আসবাবপত্র, মালমাল নষ্ট হয়ে গেছে।

আইএমই/ডিজে

ksrm