বাংলাদেশ রেলওয়ে স্পোর্টস কন্ট্রোল বোর্ডের আওতাধীন ২০২৬-২৭ সালের জন্য ‘জোনাল স্পোর্টস কাউন্সিল, বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রাম’র কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে চেয়ারম্যান হয়েছেন মোহাম্মদ সফিকুর রহমান আর সাধারণ সম্পাদক চৈতী মুহুরী।
এছাড়া কমিটিতে পাহাড়তলীর বিভাগীয় স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জাকির আহসান, ঢাকার সভাপতি এবিএম কামরুজ্জামান, চট্টগ্রামের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঞা, সদরের মো. জহিরুল ইসলাম অন্তর্ভুক্ত আছেন।
এছাড়া বাংলাদেশ রেলওয়ে এসএ ক্লাবের সভাপতি মো. শওকত জামিল মোহসী এবং রেলওয়ে রেঞ্জার্স ক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান দায়িত্ব পালন করবেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) কমিটির অভিষেক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক, মহাব্যবস্থাপক (পূর্ব) মামুনুল ইসলাম। তিনি ক্রীড়া প্রতিযোগিতা কার্যক্রম গতিশীল করার জন্য সহযোগিতার আশ্বাস দেন।



