রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামে প্রকৌশলীকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে রেলওয়ে
ইঞ্চিনিয়ারিং শ্রমিক ও কর্মচারী কাউন্সিল। এতে অংশ নেন চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ১ ও ৩ দপ্তরের প্রায় দুই শতাধিক শ্রমিক-কর্মচারীরা।
রোববার (২৬ জুলাই) দুপুর ১২টায় বিভাগীয় প্রকৌশলী (১) আবু রাফি মোহাম্মদ ইমতিয়াজকে লাঞ্ছিত করার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম। মানববন্ধনে শ্রমিক-কর্মচারীরা অবিলম্বে নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজীবুল হক রাজীবসহ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান। তা নাহলে কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।
জেএস/ডিজে



