রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামের পাহাড়তলীতে ভূসম্পত্তি দপ্তর থেকে দুই লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরের দল। কেপিআই জোন হওয়ার পরও আরএনবির (রেলওয়ে নিরাপত্তা বাহিনী) পাহারার মধ্যেই এ ঘটনা ঘটেছে।
বুধবার (১২ মার্চ) মধ্যরাত ২টা নাগাদ পাহাড়তলী রেল ডিআরএম দপ্তরের ভেতর বিভাগীয় ভূসম্পদ দপ্তর মোরশেদ আলমের কক্ষে চুরির এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সহকারী ভূসম্পদ কর্মকর্তা আকবর হোসেন মজুমদার খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়, রাত ২টায় পাহাড়তলী বিভাগীয় দপ্তরের ভেতরে বিভাগীয় ভূসম্পদ দপ্তরে চুরি ঘটনা ঘটেছে। এতে ১টি আইপিএস, ১টি আইপিএস ব্যাটারি, সাকুলার মেশিন, হেমার ড্রিল মেশিন, ড্রিল মেশিন, লেটার মেশিন, গ্রান্ডিং মেশিন, ওয়েলডিং মেশিন চুরি হয়েছে। এসব মালামালের আনুমানিক মূল্য ২ লাখ টাকা।
জেএস/ডিজে



