চট্টগ্রামে যাত্রা শুরু করলো ‘ব্লিটজ’

‘ডাবল শক্তিতে টোটাল অ্যাটাক’—স্লোগানে হোম অ্যান্ড হাইজিন কেয়ার ব্র্যান্ড ‘ব্লিটজ’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো। জাঁকজমকপূর্ণ এক আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশের বাজারে এই ব্র্যান্ডটি নিয়ে এসেছে ম্যাপল অ্যান্ড মাহরুস এসেনশিয়ালস লিমিটেড।

শনিবার (১৬ মে) চট্টগ্রামের লালখানবাজারে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্রেতাদের বিভিন্ন ধরনের ফেব্রিক ও ক্লিনিং সল্যুশনের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়; যা প্রতিদিন বাসাবড়ি পরিষ্কার ও ঝকঝকে রাখাকে আরও সহজ, কার্যকর ও সাশ্রয়ী করবে।

এ বিষয়ে ব্লিটজের চেয়ারম্যান মারওয়াহ চৌধুরী বলেন, ব্লিটজের মাধ্যমে আমরা প্রতিদিনের জীবনে নির্ভরযোগ্য সঙ্গী হয়ে উঠতে চাই, যেখানে ক্লিনিং সল্যুশন সবার জন্য মানসম্পন্ন ও সাশ্রয়ী হবে এবং একইসাথে, স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে। বর্তমানে ক্রেতারা তাদের পরিবার ও বাসাবাড়ির জন্য ভরসা করতে পারবেন এমন পণ্য চান। উদ্ভাবন ও ক্রেতাদের ভাবনাকে মূল্যায়ন করার মধ্যদিয়ে আমরা বাংলাদেশের প্রতিটি ঘরে বিশ্বস্ত নাম হয়ে উঠতে চাই।

আয়োজনে ব্র্যান্ডটিকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। ডিটারজেন্ট পাউডার, ডিশওয়াশিং বার ও ডিশওয়াশিং লিকুইডসহ নানান পণ্য নিয়ে এসেছে ব্লিটজ।

আয়োজনে ম্যাপল অ্যান্ড মাহরুস এসেনশিয়ালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকজান উল করিম চৌধুরী বলেন, যাত্রা শুরু একটা প্রশ্ন দিয়ে। মানসম্মত পণ্য কি? সেটি কি লিমিটেড মানুষের জন্য কিনা? সব মানুষই নিজের পরিবারকে ভালো রাখতে চান। উচ্চমূল্যের কারণে ব্যবহারের সুযোগ দিতে পারেন না। ভালো মানসম্মত পণ্য সবার জন্য হওয়া উচিত। আজ উদ্বোধনের মধ্যদিয়ে ব্লিটজ ডিটারজেন্ট পাউডার বাজারে আসলো।

তিনি আরও বলেন, এ পণ্যগুলো শুধু বাজারে আনার জন্য তৈরি করিনি। প্রোডাক্টের কার্যেকারিতা সহজ ব্যবহার এটি মাথায় রেখে প্রোডাকশন করেছে। আমাদের কমিটমেন্ট পরিস্কার। আমরা বিশ্বাস করি ব্যবসা শুধু প্রফিট করার জন্য নয়।

আয়োজনে ম্যাপল অ্যান্ড মাহরুস এসেনশিয়ালস লিমিটেডের অপারেশন ম্যানেজার মো. মোরশেদ আলম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সেলিম আলম সহ অনান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

এছাড়া বাংলাদেশে ব্লিট্জের আনুষ্ঠানিক যাত্রাকে উদযাপন করতে এই খাতের ব্যবসায়িক শেয়ারহোল্ডার, পরিবেশক, অংশীদার ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। ইভেন্টে বাসাবাড়ির পরিচ্ছন্নতায় প্রয়োজনীয় বিভিন্ন রেঞ্জের পণ্য প্রদর্শন করে ব্লিটজ।

আইএমই/ডিজে

ksrm