চট্টগ্রামে যাত্রা শুরু করলো ‘ইন্টারন্যাশনাল আমেরিকান একাডেমি’

বিদেশ শিক্ষার স্বপ্নকে আরও সহজ ও হাতের মুঠোয় করতে চট্টগ্রাম নগরে যাত্রা শুরু করেছে ‘ইন্টারন্যাশনাল আমেরিকান একাডেমি’। স্পোকেন ইংলিশ, আইএলটিএস ও স্ট্যান্ডি অ্যাব্রড নিয়ে শিক্ষার্থীদের বিদেশে পড়াশুনার স্বপ্নপূরণ করবে আধুনিক ধারার এ প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) নগরীর পাঁচলাইশ থানার জিইসি মোড়ের এরিয়াল লিজেন্ডের নবম তলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ইন্টারন্যাশনাল আমেরিকান একাডেমি’। আগামী ১ ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হবে শিক্ষার্থীদের।

এদিকে কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের ব্যবস্থাপনা পরিচালক হাসান মাহমুর আকবরী, দৈনিক আলোকিত চট্টগ্রামের নির্বাহী সম্পাদক বিশ্বজিৎ বণিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও নাজিম উদ্দিন শ্যামল।

আরও উপস্থিত ছিলেন ও.আর নিজাম আবাসিকের মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহীন দিল নেওয়াজ খান সোহেল, লেখক ও সাংবাদিক শামসুল হক, চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক এম হোসাইন উল আবেদিন, দৈনিক আজাদীর ফিচার সম্পাদক প্রদীপ দেওয়ানজী ও প্রতিষ্ঠানের মিডিয়া কনসান্ট্যান্ট, দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের প্রতিবেদক রানা নাহা।

ksrm