চট্টগ্রামের বোয়ালখালীতে একটি ভোটকেন্দ্র থেকে আবু বক্কর নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের দক্ষিণ পাড়া খরণদ্বীপ এমদাদুল উলুম মাদ্রাসা ভোটকেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মাহাবুব ইসলাম জানান, নিজের ভোট প্রদান করার পর আবু বক্কর (২৫) পুনরায় গোপন কক্ষে প্রবেশ করেন। এ সময় অন্য একজন ভোটারকে ভোট প্রদানে সহযোগিতা করছে বলে সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৮৬৪ জন। এর মধ্যে ১ নম্বর ওয়ার্ডের ভোটার রয়েছে ১ হাজার ৭৫২ জন।
ডিজে



