চট্টগ্রামে বাস পিষে মারলো বৃদ্ধ নারীকে

চট্টগ্রামে বাসের ধাক্কায় পরীজান বিবি (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে নগরের পাহাড়তলী থানাধীন কর্নেল হাট ওভারব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে।

পরীজান বিবি কর্নেল হাটের মকিম তালুকদার বাড়ির ওয়াহিদ উল্লাহর স্ত্রী।

পরীজানের নাতি জায়েদ আহমেদ বলেন, ‘আমি নানিকে আনতে গিয়েছিলাম। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির শ্যামলী বাস এসে তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে নানিকে নিয়ে চমেক হাসপাতালে গেলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম জানান, রাস্তা পার হতে গিয়ে আহত ওই নারীকে হাসপাতালে নিয়ে এলে এখানকার দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনরা মরদেহ নিয়ে যেতে পারবেন।

আরএম/এমএফও

ksrm