চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় একটি প্রাইভেটকার থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গাড়িচালকসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে প্রাইভেটকারটি জব্দ করে থানায় আনা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলার চুনতি ইউনিয়ন পরিষদের এলাকার সামনে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে একটি প্রাইভেটকারে তল্লাশি করা হয়। এ সময় ওই গাড়ি থেকে দুটি দেশীয়
আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ সময় গাড়ির চালকসহ তিনজনকে আটক করা হয়।
জানা গেছে, গাড়িটি ভাড়ায় চালিত এবং আটক দুই যাত্রী অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। চালক জড়িত আছে কিনা, বিষয়টি তদন্ত করা হচ্ছে।



