চট্টগ্রামে প্রতিদিন ২৫ হাজার টিকা দেওয়া হবে ৪১ ওয়ার্ডে, ৬ দিনে দেড় লাখ

0

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতি ওয়ার্ডে প্রতিদিন ৬০০ ডোজ করোনার টিকা দেওয়া হবে। শনিবার (৭ আগস্ট) থেকে পরবর্তী ছয় দিনে নগরীর ৪১টি ওয়ার্ড প্রায় দেড় লাখ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

এজন্য প্রতি ওয়ার্ডে তিনটি করে বুথ স্থাপন করা হবে। প্রতিটি বুথে দুজন প্রশিক্ষিত টিকা প্রয়োগকারী এবং তিনজন স্বেচ্ছাসেবক থাকবে।

রোববার (১ আগস্ট) চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে মডার্নার টিকা গ্রহণ ও প্রয়োগ সম্পর্কিত অবহিতকরণ সভায় এ কথা জানিয়েছেন মেয়র মো. রেজাউল করিম।

মেয়র রেজাউল করিম বলেন, ‘প্রতি ওয়ার্ডে তিনটি বুথে প্রতিদিন ২০০ করে কমপক্ষে ৬০০ টিকা দেওয়া হবে। প্রতি বুথে দুজন প্রশিক্ষিত টিকা প্রদানকারী ও তিন জন স্বেচ্ছাসেবক থাকবেন।’

চট্টগ্রাম নগরীতে টিকা নেওয়ার যোগ্য ১৮ বছরের ওপরে কেউ বাদ পড়বে না— এ কথা জানিয়ে মেয়র জানান, অগ্রাধিকার ভিত্তিতে সিনিয়র সিটিজেন, নিবন্ধনকৃত নাগরিক, আবেদনকৃত নাগরিক ও কাউন্সিলরদের কাছে নিবন্ধনের জন্য আবেদনকারীরা টিকা নিতে পারবেন।

সোমবার (২ আগস্ট) থেকে নিজ ওয়ার্ডের কাউন্সিলরের কাছে সরবরাহকৃত ফরমে যে কেউ টিকার জন্য আবেদন করতে পারবেন বলে মেয়র জানান।

ksrm