চট্টগ্রামে প্রতিজ্ঞা সঙ্গীত একাডেমির সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে ‘প্রতিজ্ঞা সঙ্গীত একাডেমি’ আয়োজিত সিজন-৪-এর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রামে প্রতিজ্ঞা সঙ্গীত একাডেমির সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী 1

মঙ্গলবার (১২ মে) থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বিকেল ৪টা থেকে শুরু হওয়া এই আয়োজনে গুণীজনদের মিলনমেলা আর শিক্ষার্থীদের সুরের মূর্ছনায় মুগ্ধ হন উপস্থিত দর্শক-শ্রোতারা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক ও সাহিত্যিক রাশেদ রউফ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে এবং সুস্থ ধারার সংস্কৃতি চর্চায় প্রতিজ্ঞা সঙ্গীত একাডেমির এই পথচলা প্রশংসনীয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত শাস্ত্রীয় ও রবীন্দ্র সঙ্গীত শিল্পী এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সঙ্গীত পরিচালক কাজল মজুমদার। তিনি বলেন, সাংস্কৃতিক জাগরণই পারে সমাজ থেকে অন্ধকার দূর করতে। ছোটদের মাঝে এই সুরের বীজ বুনে দেওয়া আমাদের দায়িত্ব।

অনুবাদক ও সাহিত্যিক কবি খুরশীদ আনোয়ার প্রধান বক্তা হিসেবে তার বক্তব্যে সংস্কৃতির গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আয়োজনের আমেজ বাড়িয়ে দেন শিল্পী শেখ রায়হান আনোয়ার, ফুটন্ত কিশোর সঙ্ঘের প্রতিষ্ঠাতা মো. সাদ্দাম হোসেন এবং বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের শিশু-কিশোর বিষয়ক সম্পাদক সমদত্ত বড়ুয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিজ্ঞা সঙ্গীত একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক তপন চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি ও লেখিকা লুনা দাশগুপ্তা।

পুরস্কার বিতরণী পর্বে সিজন-৪-এর চ্যাম্পিয়ন এবং সাধারণ গ্রুপের বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও একাডেমির একনিষ্ঠ শিক্ষকবৃন্দ, কার্যকরী সদস্য এবং সহযোগিতার জন্য অভিভাবকদের বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সাংস্কৃতিক পর্বে একাডেমির শিক্ষক ও শিক্ষার্থীদের মনোজ্ঞ পরিবেশনা দর্শকসারিতে ব্যাপক করতালির জন্ম দেয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছিলেন—আফরিন সুলতানা, মিথিলা, পুষ্পা, আরাধ্যা, পূজা, পুষ্পিতা, সৃজিতা, পূর্ণা, মৃন্ময়ী, সপ্তর্ষী, পূর্ণতা, মায়া, তপশ্রী, সুপর্ণা, কুশল, আবির, রিমি, অংকিতা, ঋতু, ঐন্দ্রিলা, অদিতি, রিয়া, পূর্ণিমা, কৌশিক, সুস্মিতা, প্রারম্ভিক, লাবণ্য, অধরা, জয়ী, অনুরাগ, অন্তু, বিরাট, আপন, রিজু, অদ্রিতা, সামী, সমৃদ্ধি, সম্পুর্ণা, প্রান্তিকা, টিউলিপ, মলি, আদিত্য, শুভ্রা, অর্পিতা, উষ্মী, অর্পিতা, অষ্টমী, সুহিতা, অন্তিকা, রিতু, বিপ্রাশ্রী, দ্বীপ ও সায়ন্তিকা।

সঙ্গীত পরিচালনায় ছিলেন তপন চক্রবর্তী ও মায়াবী শ্যাম এবং নৃত্য পরিচালনায় ছিলেন মাধবী রানী দেবী।

ksrm