চট্টগ্রামে পিএইচপিকে জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত

1

চট্টগ্রামভিত্তিক পিএইচপি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান প্রোটন পিএইচপি মোটরস লিমিটেডকে জরিমানা করা হয়েছে সাইনবোর্ডে বাংলা না লেখায়।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যজিস্ট্রেট মারুফা বেগম নেলী নেতৃত্বে পরিচালিত এই অভিযানে চট্টগ্রাম নগরীর শুলকবহরে প্রোটন পিএইচপি মোটরস লিমিটেডের শো-রুমের সাইনবোর্ডে বাংলা না লেখায় প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

সাইনবোর্ডে বাংলা লেখার বাধ্যবাধকতা রয়েছে উচ্চ আদালতের নির্দেশনায়।

ওই নির্দেশনা অনুযায়ী পুরো ফেব্রুয়ারিজুড়ে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

সিপি

ksrm