চট্টগ্রামে দুই ঘণ্টার ব্যবধানে করোনায় আরেক নারীর মৃত্যু

0

চট্টগ্রামের জেনারেল হাসপাতালে দুই ঘণ্টার ব্যবধানে দুই নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে একজন ও সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আরও এক নারীর মৃত্যু হয়। তবে সন্ধ্যায় মারা যাওয়া নারীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

মৃত দুই নারীর মধ্যে একজন ৩২ বছর বয়সী হাটহাজারী উপজেলার বাসিন্দা। আরেকজন ৬০ বছর বয়সী নগরীর ইপিজেড এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ইপিজেড বন্দরটিলা এলাকার করোনা আক্রান্ত এক বয়স্ক নারীকে অজ্ঞান অবস্থায় ছোট এক মেয়ে হাসপাতালে নিয়ে আসে। তার কিছুক্ষণ পর সন্ধ্যা সাড়ে ৬টায় ওই রোগীর মৃত্যু হয়।

মৃত রোগী করোনা পজিটিভ কবে হয়েছেন সেই প্রশ্নে ডাক্তার আব্দুর রব বলেন, ওই নরীর সঙ্গে ছোট একটা মেয়ে এসেছে। সে তেমন কিছুই বলতে পারছে না। সম্ভবত গতকালই পজিটিভ হয়েছে। আজকে হাসপাতালে ভর্তির কিছু সময় পর রোগীর মৃত্যু হয়।’

এদিকে, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ৬ জন রোগীর মৃত্যু হয়েছে। এরমধ্যে একদিনেই মারা গেছেন দুইজন।

এসআর/এএইচ

ksrm