চট্টগ্রামে টানা বৃষ্টিতে ধসে পড়েছে আউটার রিং রোডের একাংশ

চট্টগ্রামে টানা বৃষ্টির কারণে পতেঙ্গা এলাকায় আউটার রিং রোডের একাংশ ধসে পড়েছে। এই সড়কের এক অংশ ধসে যাওয়ায় এক পাশ দিয়ে গাড়ি চলাচল বন্ধ আছে। ইতোমধ্যে সড়কটি মেরামতের কাজ শুরু হয়েছে।

সোমবার (৬ জুলাই) দিবাগত ভোররাতে পতেঙ্গা সৈকত এলাকার ট্রাফিক পুলিশ বক্সের পাশের ওই অংশটি ধসে পড়ে।

রাস্তাটি ব্যবহার করে বন্দরের ট্রাক ও বিমানবন্দরের যানবাহন চলাচল করে। তাই দ্রুত সড়কটি মেরামত করা না হলে আমদানি রপ্তানি কার্যক্রমে বড় ধরণের প্রভাব পরার আশঙ্কা আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ট্রাফিক হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া জানান, ‘সড়কের এক পাশে ধস হওয়ায় অন্য পাশ দিয়ে রেশনিং করে আমরা যান চলাচল স্বাভাবিক রেখেছি। কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। তারা কাজ শুরু করেছে।’

এদিকে, মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পতোঙ্গায় ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রামে টানা দুই দিনের ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে নগরের নিচু এলাকা গুলোতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভারী বর্ষণে নগরীর মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, কাপাসগোলাসহ বিভিন্ন সড়ক হাঁটুসমান পানিতে তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষের স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে।

এমএহক

ksrm