চট্টগ্রামের বোয়ালখালীতে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় ছোট ভাই পলাতক রয়েছেন।
নিহত নিজাম উদ্দিন (৪৫) উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আসু তালুকদার বাড়ির আবদুল হামিদের জ্যেষ্ঠ ছেলে। আর পলাতক ছোট ভাইয়ের নাম মোহাম্মদ সুমন।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
জানা গেছে, জমি নিয়ে পারিবারিক বিরোধের একপর্যায়ে ছোট ভাই মো. সুমন কোদাল দিয়ে নিজামকে গুরুতর আহত করেন। ঘটনার পর তার শ্বশুর ও স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, পুলিশ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
ডিজে




