চট্টগ্রামে ছাত্রশক্তি সরকারি সিটি কলেজ শাখার নতুন আহ্বায়ক কমিটি

চট্টগ্রামে জাতীয় ছাত্রশক্তির সরকারি সিটি কলেজ, শাখার আহ্বায়ক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে খায়ের হোসেন, সদস্য সচিব হিসেবে আসিফ উদ্দিন এবং মুখ্য সংগঠক হিসেবে আলী আহসান মো। মুনতাছিরকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির অন্য দায়িত্বশীলরা হলেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ উদ্দিন, আমজাদ হোসেন আবির ও মো. কালামার বিন নাসির; যুগ্ম আহ্বায়ক দ্বীন ইসলাম, জাবেদ হোসেন জনি ও মোফাচ্ছেল হোসেন; সিনিয়র যুগ্ম সদস্য সচিব মনিরুল ইসলাম ও সিফাত উল ইসলাম; যুগ্ম সদস্য সচিব (দপ্তর) মুহাম্মদ আব্দুল কাসেম বিন করিম, যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান ও সানজিদুল ইসলাম অন্তর; যুগ্ম মুখ্য সংগঠক ইয়াছিন আরাফাত লাবিব, সংগঠক নূর মোহাম্মদ, কে এম সাইদ, সাজ্জাদ হোসেন হৃদয়, মো. সায়েম, মো. সাব্বির, মোর্শেদ রহমান ও মেহেদী হাসান সাব্বির এবং সদস্য আরিফুল ইসলাম, আহমেদ সায়েফান, আরেফিন ফয়সাল, তারামুনুল ইসলাম রোমান, আমানুল ইসলাম আমান ও সানিদ্দে মোহাম্মদ রবি।

নতুন কমিটির নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, শিক্ষা ও ঐক্যের প্রশ্নে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি সরকারি সিটি কলেজে একটি ইতিবাচক, দায়িত্বশীল ও শিক্ষার্থীবান্ধব সাংগঠনিক পরিবেশ গড়ে তুলতে তারা কাজ করবেন। একইসঙ্গে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নবগঠিত কমিটির সকল দায়িত্বশীলদের সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

ksrm