দুপুরে খাবার খাওয়ার জন্য সহকর্মীরা ডাকতে গিয়েছিলেন সোহাগ হোসেনকে। কিন্তু তিনি আর ঘুম থেকে উঠেননি। চলে গেছেন একেবারে চিরঘুমের রাজ্যে।
বুধবার (২৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটেছে চট্টগ্রামের রেলওয়ে থানার ব্যারাকে।
জানা গেছে, নাইট ডিডিটি শেষ করে ব্যারাকে ঘুমাচ্ছিলেন সোহাগ। সহকর্মী খাবার খাওয়ার জন্য দুপুরে তাকে ডাকতে থাকেন। কিন্তু না উঠলে তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডাক্তার সোহাগকে মৃত ঘোষণা করেন।
সোহাগের বাড়ি চাঁদপুর জেলার উত্তর মতলব থানার ফৈরাকান্দি গ্রামের মজিবর রহমানের ছেলে। তিনি কনস্টেবল ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক বলেন, ‘নাইট ডিউটি করে এসে ঘুমাচ্ছিলেন পুলিশ সদস্য সোহাগ। দুপুরের খাবার খাওয়ার জন্য তাকে তার সহকর্মীরা ডাকাডাকি করলে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।’
আইএমই/ডিজে




