চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসিতে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় ১ হাজার ৫৯৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
রোববার (২৬ এপ্রিল) ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় কক্সবাজার ও খাগড়াছড়িতে ৫ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, রোববার ইংরেজি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ১৫ হাজার ৮৩১ জন। এর মধ্যে এক হাজার ৫৯৫ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া এদিন কক্সবাজার ও খাগড়াছড়িতে ৫ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় চট্টগ্রাম জেলায় মোট পরীক্ষার্থী ছিল ৮২ হাজার ৭৮১ জন; অনুপস্থিত ৮৯৮ জন।
এছাড়া কক্সবাজার জেলায় ১৬ হাজার ২০২ জনের মধ্যে ২১০ জন, রাঙামাটিকে ৫৬৫৮ জনের মধ্যে ৩২৬ জন, খাগড়াছড়িতে ৬৮৩২ জনের মধ্যে ৯৮ এবং বান্দরবানে ৩৬৬২ জনের মধ্যে ৬৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এ বছর চট্টগ্রাম বোর্ডের অধীনে এসএসসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৩০ হাজার ৭২৪ জন। ১২১৮টি স্কুলের হয়ে তারা ২১৮টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।
আইএমই/ডিজে




