চট্টগ্রামে আরও ১৯ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে

চট্টগ্রামে নতুন করে আরও ১৯ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এরা সবাই নগরীর বাসিন্দা। এখনও পর্যন্ত হামের উপসর্গ ৮৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

রোববার (১২ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে আরও জানানো হয়, ভর্তি হওয়া শিশুদের মধ্যে এখনও পর্যন্ত ৩৫ জনের নমুনা ঢাকায় পাঠানা হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় কারও নমুনা সংগ্রহ করা হয়নি।

এদিকে এখনও পর্যন্ত হাম শনাক্তের জন্য ৩২৮ শিশুর নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে নগরের ২১৩ জন ও ১১৫ জন উপজেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে ১৫ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, হামের প্রকোপ, তদারকি ও চিকিৎসা সংক্রান্ত নির্দেশনা আমরা দিয়ে রেখেছি। বেসরকারি ও সরকারি হাসপাতালে হামের রোগীদের পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

আইএমই/ডিজে

ksrm