চট্টগ্রামে আরও সাত শিশুর হাম শনাক্ত, রুবেলায় আক্রান্ত ১ জন

চট্টগ্রামে হাম আক্রান্ত রোগী বাড়ছে।২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৭ জন। এছাড়া একজনের শরীরে রুবেলা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে রুবেলা রোগীসহ নগরে ৬ জন ও উপজেলায় ২ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন উল্লেখ করা হয়, চট্টগ্রাম মহানগরের বিভিন্ন হাসপাতালে উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ২৯ জন। এর মধ্যে ৫ জনের হাম ও একজনের শরীরে রুবেলা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে চট্টগ্রামের ১৫ উপজেলার মধ্যে কোথায় কোনো রোগী ভর্তি না হলেও নমুনা পরীক্ষায় ২ জনের শরীরে হামের ভাইরাস পাওয়া গেছে।

২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগর থেকে ৩৫ জন ও উপজেলারগুলোতে ৪০ জন শিশুর নমুনা পরীক্ষা করা হয়েছে।

এদিকে হামের প্রকোপ ঠেকাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড নিয়ে এক জরুরি মতবিনিময় সভা হয়েছে।

সোমবার আলোচনা শেষে চট্টগ্রাম মেডিকেলের পরিচালক মোহাম্মদ তসলিম উদ্দিনসহ শিশু ওয়ার্ড পরিদর্শন করেন চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)ডা. সেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

এ সময় তারা হাম রোগীর চিকিৎসা ব্যবস্থার বিষয়ে খোঁজ-খবর নেন।

চট্টগ্রামে প্রথম হাম শনাক্ত হয় ৪ জানুয়ারি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে। ১০ জানুয়ারি ক্যাম্প এলাকায় সতর্কতাও জারি করা হয়। গত রোববার চট্টগ্রামে ১৭ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়। আক্রান্তদের বয়স ১৫ মাসের কম। তবে এদের মধ্যে অধিকাংশই কক্সবাজার এলাকার বাসিন্দা। এসব রোগীকে শিশু ওয়ার্ডের পৃথক একটি কর্নারে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডিজে

ksrm