রান্নাঘরে স্তূপ করে রাখা ময়লার পাশেই খাবার তৈরি করছিল চট্টগ্রাম নগরের রয়েল রোডের ‘হোটেল সোনালী’। এর পাশেই পাশেই কিলবিল করছিল ছোট ছোট তেলাপোকা। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
৫ মে (মঙ্গলবার) সকালে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আনিসুর রহমান এই অভিযানে নেতৃত্ব দেন।
একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, নগরের সিনেমা প্যালেস সংলগ্ন রয়েল রোডের হোটেল সোনালীর রান্নাঘরের একপাশে ময়লার স্তূপ। যেখানে যাবতীয় আবর্জনা ফেলা হচ্ছে, সেখানেই চলছে সকল কাজ। স্যাঁতস্যাঁতে ও নোংরা মেঝেতে যত্রতত্র রাখা ছিল খাদ্যদ্রব্য। দেখা গেছে তেলাপোকার উপদ্রবও।
টিএ/ডিজে



