চট্টগ্রামের দুই ছাত্রনেতাকে প্রবাসী পটিয়া সমিতির সংবর্ধনা আবুধাবিতে

মধ্যপ্রাচ্যের দেশ আবুধাবিতে সংবর্ধিত হয়েছেন চট্টগ্রামের পটিয়া পৌরসভার বারবার নির্বাচিত কাউন্সিলর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি গোফরান রানা ও পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল করিম।

শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে আবুধাবির শিল্পনগরী মোছাফ্ফার ডায়মন্ড সিটি রেস্টুরেন্টের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পটিয়া সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবুল আলম এরশাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরশেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শওকত আকবর।

প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাঈন উদ্দিন।

অনুষ্ঠানে প্রবাসী পটিয়া সমিতির সদস্যদের উদ্দেশ্যে ফোনে বক্তব্য রাখেন পটিয়ার সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাদের ইফতি, ব্যবসায়ী মোহাম্মদ আলম, মোহাম্মদ বাহার, বঙ্গবন্ধু পরিষদ মোছাফ্ফার সহ-সভাপতি মোহাম্মদ লোকমান তুহিন, বঙ্গবন্ধু পরিষদ মোছাফ্ফার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ জহির ইসলাম, আবুধাবি যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব খন্দকার।

আরও বক্তব্য রাখেন মোহাম্মদ এরশাদ, ইকবাল হোসেন বাদল, মাহবুব খন্দকার।

প্রধান অতিথি শওকত আকবর বলেন, ‘মাটি ও মানুষের নেতা মোতাহারুল ইসলাম এমপি পটিয়ার প্রবাসীদের সেবায় নানা কর্মকাণ্ড গ্রহণ করে প্রবাসীদের পাশে থাকবেন বলে আমি বিশ্বাস করি।’

ksrm