চট্টগ্রামসহ তিন জেলায় রবি’র ৩৫০০ সাইট আধুনিকায়ন, বিদ্যুৎ সাশ্রয় ১২ শতাংশ

চট্টগ্রামসহ তিন জেলায় ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন কার্যক্রম সফলভাবে সম্পন্নের করেছে ‘রবি আজিয়াটা পিএলসি’। মাত্র ১৮০ দিনে ৩ হাজার ৫০০টিরও বেশি সাইট আধুনিকায়ন করা হয়। এতে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ ১২ শতাংশ পর্যন্ত কমেছে।

নেটওয়ার্ক শক্তিশালীর মধ্যদিয়ে ভবিষ্যৎ উপযোগী ‘গিগা গ্রিন’ ৪জি ও ৫জি-প্রস্তুত নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্য অর্জন করেছে রবি।

রোববার (৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের একটি পাঁচ তারকা হোটেলে ‘চট্টগ্রামে রবির ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন উদযাপন’ অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

জানা গেছে, চট্টগ্রাম, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে রবির নেটওয়ার্ক আধুনিকায়নের কাজ করা হয়েছে। ১৮০ দিনে নিজেদের টেকনিক্যাল টিম দিয়েই ৩ হাজার ৫০০টিরও বেশি সাইট আধুনিকায়ন করা হয়। এ সময়ে গ্রাহকদের সেবায় প্রায় কোনো ধরনের বিঘ্ন ঘটেনি।

সাইট আধুনিকায়নের ফলে গ্রাহকদের ৪জি অভিজ্ঞতা ২০ শতাংশ পর্যন্ত উন্নত হয়েছে। একইসঙ্গে আরও ১০ শতাংশ মানুষ উন্নত ইনডোর ৪জি কাভারেজের আওতায় এসেছেন। আধুনিক এমআইএমও (মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট) প্রযুক্তি ব্যবহারের ফলে সিগন্যালের মান ও কাভারেজ আরও শক্তিশালী হয়েছে, যা গ্রাহকদের আরও নিরবচ্ছিন্ন ওউন্নত সংযোগ নিশ্চিত করছে।

একইসঙ্গে নতুন নেটওয়ার্ক অবকাঠামোর ফলে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণও ১২ শতাংশ পর্যন্ত কমেছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মো. আবু সুফিয়ান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধাননির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারাসহ রবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মো. আবু সুফিয়ান বলেন, ‘চট্টগ্রাম দেশের বাণিজ্যিক প্রবেশদ্বার। এই অঞ্চলে আধুনিক ডিজিটাল অবকাঠামো নিশ্চিত করা বাণিজ্য, শিল্পায়ন এবং স্মার্ট সিটিব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখবে।’

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, ‘স্বল্পসময়ে এত বড় পরিসরে নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করা নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য প্রকৌশলগত অর্জন। সংযোগ ব্যবস্থার উন্নয়নে রবির এই বিনিয়োগ বাংলাদেশের টেলিযোগাযোগ খাতকে আরও শক্তিশালী করবে।’

তিনি আরও বলেন, শুরুটা হয়েছিল ২জি দিয়ে। তখন শুধু কথা বলা হতো, ব্র্যান্ডউইথও কম লাগতো। কিন্তু ৪জি আসলে গ্রাহকরা ইন্টারনেট ব্যবহার ও ভিডিও দেখা শুরু করে। ফলে নেটওয়ার্কও আধুনিকায়ন করা জরুরি হয়ে পড়ে। নেটওয়ার্ক আধুনিকায়নে রবি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

সিডিএ চেয়ারম্যানপ্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, ‘ডিজিটাল অর্থনীতির বিকাশে আধুনিকও নির্ভরযোগ্য টেলিযোগাযোগ অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম অঞ্চলে এই নেটওয়ার্ক আধুনিকায়ন কার্যক্রম শুধু গ্রাহকসেবার মান উন্নত করবে না, বরং এ অঞ্চলের অর্থনৈতিককর্মকাণ্ড ও ডিজিটাল রূপান্তরকে আরও গতিশীল করবে।’

রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, ‘চট্টগ্রাম অঞ্চলে নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্নের মধ্যদিয়ে আমরা দেশব্যাপী নেটওয়ার্ক রূপান্তর কার্যক্রম সফলভাবে শেষ করেছি। এটি শুধু একটি প্রযুক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের গ্রাহকদের জন্য সর্বোচ্চ মানেরডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’

তিনি বলেন, ‘সম্প্রতি বৃহত্তর ঢাকায় ৪ হাজার ৮০০টিরও বেশি সাইট সফলভাবে আধুনিকায়নের পর চট্টগ্রাম অঞ্চলে এই অর্জন আমাদের নেটওয়ার্ক উৎকর্ষতার যাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে।’

এই উদ্যোগের ফলে বিভিন্ন ক্লাস্টারে গ্রাহকসেবা সর্বোচ্চ ১২৫ শতাংশ পর্যন্ত উন্নতি হয়েছে, কল ড্রপের হার ২০ শতাংশ কমেছে। প্রায় অর্ধেক গ্রাহকের ইনডোর নেটওয়ার্ক অভিজ্ঞতা সর্বোচ্চ তিন গুণ পর্যন্ত উন্নত হয়েছে।

ksrm