চক্রশালা স্কুলের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনে ২৭ সদস্যের ওয়ার্কিং কমিটি

দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ২৯ আগস্ট এ উপলক্ষে বিদ্যালয়ের মিলনায়তনে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, বিদ্যালয়ের ঐতিহ্য ও উন্নয়ন, বর্তমান শিক্ষার্থীদের কল্যাণ এবং ভবিষ্যতে সম্মিলিতভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী সর্বোচ্চ এক বছরের জন্য অধ্যাপক ড. প্রকৌশলী এনামুল হোসেনকে সভাপতি এবং প্রকৌশলী মোহাম্মদ লোকমানকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যের প্রাথমিক ওয়ার্কিং কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন—আব্দুল লতিফ (১৯৬৭), ড. প্রকৌশলী পিন্টু কানুনগো (১৯৮১), মো. আয়ুব আলী (১৯৮৩), অধ্যাপক মোহাম্মদ সেলিম (১৯৮৬), মোহাম্মদ শাহাজাহান (১৯৮৮), প্রকৌশলী মুন্সেফ আলী (১৯৮৯), জাহানারা বেগম (১৯৮৯), রফিক আহম্মদ (১৯৯০), প্রকৌশলী জসিম উদ্দিন (১৯৯০), অধ্যাপক প্রকাশ কান্তি রুদ্র (১৯৯১), সহযোগী অধ্যাপক ডা. আবুল কালাম (১৯৯২), মিটন বিশ্বাস (১৯৯২), সহযোগী অধ্যাপক ডা. নাছির উদ্দিন (১৯৯৩), মোহাম্মদ ইউনুস (১৯৯৪), মো. নাজিম উদ্দিন (১৯৯৪), সহযোগী অধ্যাপক ডা. জামাল উদ্দিন (১৯৯৫), প্রকৌশলী শরাফত আলী (১৯৯৬), এডভোকেট শহীদুল ইসলাম সুমন (১৯৯৬), অ্যাডভোকেট জসিম উদ্দিন (১৯৯৬), আজিম উদ্দিন (১৯৯৭), প্রকৌশলী সবুজ কুমার দে (২০০১), সহকারী অধ্যাপক স্বরস্বতী দাশ (২০০১), ডা. সুমা বিশ্বাস (২০০২), সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ শওকত আলী (২০০৭) এবং ম্যাজিস্ট্রেট আবু তাহের তাহসান (২০০৮)।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. প্রকৌশলী এনামুল হোসেন বলেন, এটি কোনো ব্যক্তির উদ্যোগ নয়, এটি আমাদের সবার প্রিয় বিদ্যালয়ের প্রতি দায়বদ্ধতা, ভালোবাসা ও সম্মিলিত দায়িত্ব পালনের একটি যৌথ প্রয়াস। চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয় আমাদের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। তাই বিদ্যালয়ের কল্যাণে প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার এখনই সময়।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ লোকমান বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন শুধু স্মৃতিচারণ বা মিলনমেলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা, দক্ষতা ও সক্ষমতাকে কাজে লাগিয়ে বিদ্যালয়ের উন্নয়ন এবং বর্তমান শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি।

ডিজে

ksrm