চকরিয়ায় পাহাড়ধসে ঘুমন্ত ভাই-বোনের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ধসে মাটিচাপা পড়ে নিহত হয়েছে ঘুমন্ত দুই শিশু। সম্পর্কে তারা আপন চাচাতো-জেঠাতো ভাইবোন।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাতে উপজেলার বরইতলী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মোহছেনিয়া কাটা পাহাড়ি গ্রামে এই পাহাড়ধসের ঘটনা ঘটে। 

নিহতরা হলো—রুমি আক্তার (১৫)। সে মোহছেনিয়া কাটা গ্রামের মোহাম্মদ কাজলের কন্যা এবং বরইতলী দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী। 

অপরজন মোহাম্মদ তৌসিফ (১০)। সে আবদুল মজিদের পুত্র এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

বসতবাড়ির ওপর ঘুমন্ত অবস্থায় পাহাড়ধসের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান। 

তিনি বলেন, একদিকে ভয়াবহ বন্যা, অন্যদিকে পাহাড়ধসের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে লোকজনের মাঝে। গত দুইদিন ধরে পানিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। এই অবস্থায় পাহাড়ধসে দুইজন শিশুর অকালে মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।

ডিজে

ksrm