চট্টগ্রাম–৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ানের পক্ষে চট্টগ্রামে নগরীতে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

৬ জানুয়ারি, শুক্রবার বিকাল ৩ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম নগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আসিফ নেওয়াজ বাবুর নেতৃত্বে নগরীর চকবাজার এলাকায় মিছিল ও গণসংযোগ করা হয়।

মিছিলটি চকবাজার গুলজার মোড় থেকে শুরু করে দেবপাহাড়, চন্দনপুরা, মেডিকেল, প্রবর্তক মোড় এবং জিইসি থেকে মেহেদীবাগ, গোল পাহাড় মোড়ে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ শিবলী নোমান রিফাত, যুগ্ম সম্পাদক কাজী তানিম, চট্টগ্রাম মহানগর ছাত্রদল সদস্য এনামুল হক এনাম, চকবাজার থানা ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দিন আলো, ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মামুন, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন খান, যুবদল নেতা মুজিবুর রহমান, মুন্না আরিফুল শাকিলসহ বিভিন্ন থানা, বিশ্ববিদ্যালয়, কলেজ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
গণসংযোগে আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে আহ্বান জানান সাবেক ছাত্রনেতা আসিফ নেওয়াজ বাবু।




