চট্টগ্রামের সীতাকুণ্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকদের সাথে সংঘর্ষের ঘটছে। এতে ৮ পর্যটকসহ ১২ জন আহত হয়েছেন।
শনিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে গুলিয়াখালী সমুদ্র সৈকতে দোলনায় বসা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল পেয়ে পুলিশের একটি ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন।
আহত পর্যটকরা হলেন—শেখ জাহিল আবরার (২১), তাজিম (২৪), মো. রাজু (২২), মো. ফজলে রাব্বি (২১), মো. রাদ (২১), সৈয়দ তাসফিকুল ইসলাম (২৫), মো. আলিফ (২১) ও মেহেদী হাসান (২২)।
এদের মধ্যে একজন ময়মনসিংহ, একজন মানিকগঞ্জ এবং অন্যরা সবাই ঢাকা থেকে এসেছেন। পর্যটকরা ঢাকা বারিধারার নতুনপাড়া এলাকাযর University of Information Technology and Sciences (UITS) শিক্ষার্থী। আহতের মধ্যে রাব্বিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গুলিয়াখালী সমুদ্র সৈকত কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম বলেন, সকালে গুলিয়াখালী সৈকত এলাকায় ঢাকা থেকে আসা কয়েকজন পর্যটক একটি দোলনাতে বসতে গিয়ে ছিঁড়ে ও ভেঙ্গে ফেলে। এ সময় স্থানীয় দোকানদারদের সঙ্গে এ বিষয়ে পর্যটকদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা রূপ নেয় সংঘর্ষে। এতে উভয় পক্ষের ১২ জন আহত হন।
আহত শিক্ষার্থী মাহীন বলেন, আমরা ১০ বন্ধু একসাথে এসেছিলাম গুলিয়াখালী সমুদ্র সৈকতে। কিন্তু আমাদের দুজন বন্ধুকে একা পেয়ে দোলনায় বসাকে কেন্দ্র করে স্থানীয় কিছু লোক তাদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে আমরা বিষয়টি মীমাংসা করতে আসলে আমাদের ওপরও হামলা চালায়। এতে আমরা আটজন আহত হয়েছি। এছাড়াও আমাদের সহপাটি থেকে স্থানীয়রা মোবাইল ছিনিয়ে নেয়। পরে জাতীয় জরুরি সেবায় কল দিলে পুলিশ ঘটনারস্থলে আসার আগেই মোবাইলগুলো দিয়ে পালিয়ে যায়।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, দলবদ্ধ হয়ে অনেক জায়গায় বেড়াতে গিয়েছি। কিন্তু আজ এখানে বেড়াতে এসে অসহায় হয়ে গেলাম। কখনও আর এখানে আসবো না এবং কাউকে বেড়াতে আসতে বলবো না।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, আহতদের আটজনের মধ্যে সাতজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। কিন্তু একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পর্যটকদের উদ্ধার করে স্বাস্থ্য কমপেক্স এ পাঠানো হয়। হামলাকারীদের কাউকে পাওয়া যায়নি। ভুক্তভোগীরা অভিযোগ করেননি। অভিযুক্তদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিজে




