গাফফার চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ, সাতকানিয়ায় দোয়া-মিলাদ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল গাফফার চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ সোমবার (৪ মে)। গত বছর এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। পরদিন সকালে নিজ গ্রাম সাতকানিয়ার মির্জাখীল চৌধুরী পাড়ায় তাঁকে দাফন করা হয়।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাফফার-আমেনা-খালেক ফাউন্ডেশনের উদ্যোগে তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও কবর জিয়ারতের আয়োজন করা হয়েছে।

রাজনীতির পাশাপাশি আবদুল গাফফার চৌধুরী ব্যাংকিং খাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কর্মজীবনের শুরুতে সৌদি আরবে ব্যাংকিং খাতে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি। পরে দেশে ফিরে এইচএসবিসি ব্যাংক, যমুনা ব্যাংক ও প্রাইম ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন এবং যমুনা ব্যাংক থেকে অবসর গ্রহণ করেন।

ksrm