গান, কথামালা আর উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছিল চট্টগ্রামের আফমি প্লাজা। ঈদ বিক্রয় উৎসবের পুরস্কার বিতরণী এবং পহেলা বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে জমকালো এই আয়োজন ঘিরে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
ঈদ বিক্রয় উৎসব কমিটির আহ্বায়ক মো. আকতার মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আফমি প্লাজা প্রপার্টিজ লিমিটেডের পরিচালক কামরুল ফারুক। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ও গবেষক নাসির উদ্দিন হায়দার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক এরফান উদ্দীন সিদ্দিক, আফমি প্লাজা প্রপার্টিজের ম্যানেজার মো. সাইফুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মো. কারনিছ, সদস্য মো. শাহাজাহান আল নূর ও মো. রাসেল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালি জাতির প্রাণের উৎসব। এ দিন সারা দেশে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদ্যাপিত হয় এবং নববর্ষের প্রথম দিনটি বাঙালির ঐতিহ্যের স্মারক হিসেবে বিশেষ তাৎপর্য বহন করে। এই দিনে দেশজুড়ে বাঙালিয়ানার জয়গান হয়, যা কৃষি, অর্থনীতি ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
বক্তারা আরও বলেন, নববর্ষ উপলক্ষে নগর ও গ্রামে হালখাতার উৎসবের আয়োজন হয় এবং আফমি প্লাজার ব্যবসায়ীরাও প্রতিবছর নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করে থাকেন। সততা ও সচ্ছতার সঙ্গে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আফমি প্লাজা চট্টগ্রামের একটি অনন্য প্রতিষ্ঠান হিসেবেও মন্তব্য করেন তাঁরা। ভবিষ্যতেও এই শপিংমলের ব্যবসায়ীরা নীতি-নৈতিকতা বজায় রেখে ব্যবসা পরিচালনা করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানের শেষে ঈদ বিক্রয় উৎসবের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।




