চট্টগ্রাম নগরীর খুলশীর মধুচক্র থেকে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
পাঁচলাইশের ফরেস্ট গেট এলাকার একটি চক্র স্থান বদলে আস্তানা গড়েছে খুলশী এলাকায়, এমন অভিযোগ স্থানীয়দের।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) খুলশী থানা পাশেই ২ নম্বর রোডের ৫ নম্বর বাড়ি থেকে দুইজনকে আটক করে খুলশী থানা পুলিশ।
জানা গেছে, পুলিশের নিয়মিত তদারকির কারণে প্রায় ১ বছরেরও বেশি সময় বন্ধ এই মধুচক্র।
অভিযোগ রয়েছে, কৌশল বদলে হোটেল ব্যবসায়ী হেলাল, সুমন ও যুবলীগ নেতা রাসেলসহ তিনজন বায়িং হাউজের নামে বাড়িটি ভাড়া নেন। পরে সেখানে ফরেস্ট এলাকার মান্নান এ ব্যবসার হাল ধরেন।
বাড়ির আশপাশের গিয়ে দেখা গেছে, পুলিশ থেকে বাঁচতে চারপাশে সিসিটিভি ক্যামেরা লাগনো হয়েছে। এলাকার ২ ও ৩ নম্বর রোডেও লোকজন দিয়ে নজরদারি। বাড়ির
পেছনে ৩ নম্বর রোডে যাওয়ার বিশেষ রাস্তাও রয়েছে।
এ বিষয়ে জানতে বৃহস্পতিবার দুপুর ২টায় খুলশী থানার সেকেন্ড অফিসার এসআই নুরুল ইসলামকে কল করা হলে তিনি বদলি হয়েছেন বলে জানান। এবিষয়ে কিছু জানেন বলে দাবি করেন। কিন্তু ১০ মিনিট পর আবারও কল করে তিরি জানান, ওই এলাকায় অভিযানে যাচ্ছে পুলিশ।
পরে খুলশী থানার এসআই জাকির হোসেন প্রতিবেদককে ফোন করে বলেন, অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি। কিন্তু কিছু সময় পর ঘটনাস্থল থেকে দুইজনকে আটকের বিষয়টি জানতে চাইলে তিনি ‘কথা বুঝা যাচ্ছে না’ বলে সংযোগ বিচ্ছিন্ন করেন।
এ বিষয়ে জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আলম দুইজন আটকের বিষয় নিশ্চিত করেন। তবে তিনি তাদের নাম-পরিচয় জানাননি।
জেএস




