খুলশীর ওয়ারলেস মোড়ের ‘রসুইঘর’ নোংরা-অপরিচ্ছন্ন

0

নগরীর খুলশী থানার ওয়ারলেস মোড় এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করার অপরাধে রসুইঘর রেস্টুরেন্ট অ্যান্ড বিরানি হাউজকে দশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

বৃহস্পতিবার (২৫ জুলাই) দিনভর এ অভিযান পরিচালিত হয়।

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা, খুলশী ও ইপিজেড থানা এলাকায় তিন তদারকিমূলক অভিযানে ভোক্তা বিরোধী বিভিন্ন অপরাধে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক (মেট্রো) বিকাশ চন্দ্র দাস এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অভিযানসমূহ পরিচালনা করেন।

অভিযানে ইপিজেড থানার নারিকেল তলা এলাকায় ডিপফ্রিজে মেয়াদোত্তীর্ণ দুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় মালেক অ্যান্ড সন্স ডিপার্টমেন্টাল স্টোরকে ৮ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় ফয়েজ লেকের মোস্তাফিজ মেডিকেল হলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পতেঙ্গা থানার খেজুর তলা এলাকায় মা মেডিকো নামের দোকান থেকে প্রায় দশ হাজার টাকা মূল্যের গরু মোটাতাজাকরণের নিষিদ্ধ ওষুধ ‘স্টেরয়েড’ জব্দ করা হয়েছে। ‘ডেক্সিন’ নামের নিষিদ্ধ ওই স্টেরয়েড বিক্রির জন্য সংরক্ষণ করায় মা মেডিকোকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া সিমেন্ট ক্রসিং এলাকার আলী ফার্মেসিকে নিবন্ধন বিহীন ভারতীয় যৌন উত্তেজক ওষুধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এমএ/এসএস

ksrm