খুলশীতে ১২ বছরের শিশুর লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে ধোঁয়াশা

ময়নাতদন্ত ও ধর্ষণ পরীক্ষা সম্পন্ন

চট্টগ্রাম নগরীর খুলশী থেকে শ্রাবন্তী ঘোষ নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (৪ জানুয়ারি) ভোর ৪টা ৫ মিনিটের দিকে লালখান বাজার পানির ট্যাংকি এলাকায় প্রদীপ ঘোষের বাড়াটিয়া বাসার প্রথম কক্ষের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।

নিহত শ্রাবন্তী ঘোষ (১২) ফটিকছড়ি উপজেলার দুপখোলা গ্রামের তপন ঘোষ ও রোজি ঘোষের মেয়ে। সে পরিবারসহ লালখান বাজার এলাকার ওই ভাড়া বাসায় বসবাস করছিল।

ওসি জাহেদুল আলম জানান, এ ঘটনায় খুলশী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে ধর্ষণ পরীক্ষাও করানো হয়েছে।

তিনি আরও বলেন, ময়নাতদন্ত ও অন্যান্য পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

পুলিশ জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেজে/ডিজে

ksrm