খুলশীতে রাতের অভিযানে নারী-পুরুষ আটক, অসামাজিক কার্যকলাপের অভিযোগ

চট্টগ্রাম নগরীর ফয়’স লেক এলাকায় অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৭ মার্চ) রাত ২টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে করা হয়।

গ্রেপ্তার মো. ইমরান হোসেন (৩০) ফটিকছড়ি উপজেলার ধমনুর আজাদী বাজার হাজী বকসু মিস্ত্রীর বাড়ির বাসিন্দা। অপরজন সিলভী আক্তার (১৯), তার বাড়ি মাদারীপুর সদর উপজেলার গংগারামপুর এলাকায়।

পুলিশ জানায়, এ ঘটনায় খুলশী থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার দুই আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানান খুলশী থানার ওসি মো. জাহেদুল ইসলাম।

পুলিশ সূত্র জানায়, ফয়’স লেকসহ নগরের বিভিন্ন এলাকায় অসামাজিক কার্যকলাপ রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

জেজে

ksrm