চট্টগ্রামে প্রয়াত বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) নগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আলিফ উদ্দিন রুবেলের উদ্যোগে ৮ নম্বর শুলকবহরের মাদানি রোড লালাপুকুর মাঠে এই দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণে আলিফ উদ্দিন রুবেল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান চিরকাল স্মরণীয় থাকবে। এই দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণের মাধ্যমে আমরা তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করছি এবং সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছি।
এমন কার্যক্রম শহরের বিভিন্ন এলাকায় এই কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তিনি।
পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুস্তম আকিবের সঞ্চালনায় দোয়া মাহফিলে ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড বিএনপি নেতা মো. সরোয়ার, চট্টগ্রাম মহানগর যুবদলের নেতা মো. জাবেদ, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. মুন্না, সরকারি আশেকানা আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম হোসেন সাজ্জাদ, ছাত্রদল নেতা সাকিবসহ বিএনপি ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



