কোর্ট ফাইলে লুকিয়ে ইয়াবা নিয়ে যাচ্ছিলেন ঢাকায়, সীতাকুণ্ডে গ্রেপ্তার বাসযাত্রী

বাসে করে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলেন। হাতে দুটি কোর্ট ফাইল। কিন্তু সেই ফাইল তল্লাশি করে প্রায় ৬০ হাজার টাকার ইয়াবা উদ্ধার করেছে এসআরবি। এ ঘটনায় বাসযাত্রী এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থানার ভাটিয়ারী ইউনিয়নের লালবাগ এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবার পরিমাণ ১৯ হাজার ৮৪৫ পিস। যার বাজারমূল্য ৫৯ লাখ ৫৪ হাজার টাকা বলে জানা গেছে।

এ ঘটনায় আটক যুবকের নাম মো. শহিদুল ইসলাম (৪২)। তিনি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার দরগাপাড়ার আলী মিয়ার ছেলে। তবে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহর থেকে ইয়াবা কিনে বেশি দামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তিনি বিক্রি করে আসছিলেন বলে জানায় এসআরবি।

এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এআরএ মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদ জানা যায়, এক মাদককারবারি যাত্রীবাহী বাসে যাত্রীবেশে ইয়াবার একটি বড়ো চালান নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছে। এরপর চেকপোস্ট বসালে ‘স্টারলাইন’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে থামার সংকেত দেওয়া হয়। বাসটিতে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে বসে থাকা শহিদুল ইসলামকে আটক করা হয়। পরে তার কাছে থাকা দুটি ফাইলের ভেতরে বিশেষ কৌশলে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ইয়াবাসহ গ্রেপ্তার শহিদুল ইসলামকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিজে

ksrm