কোতোয়ালীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ছাত্রলীগের মিছিলের প্রতিবাদ

চট্টগ্রামের কোতোয়ালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।

শনিবার (১৯ সেপ্টেম্বর) কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের তাৎক্ষণিকভাবে এই বিক্ষোভ মিছিল করে। এটি নগরীর লাভ লেন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মুর্তজা খাঁন।

এসময় আরও বক্তব্য রাখেন কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইমরান হোসেন, যুগ্ম আহ্বায়ক কিং মোতালেব, ওয়াহিদুল ইসলাম কার্জন, মো. দিদার হোসেন ইফতি, আব্দুল শুক্কুর, মোবারক হোসেন, শাহ আজিজ সহ কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ ও আওতাধীন ৮ ওয়ার্ডের নেতৃবৃন্দ।

সমাবেশে সভাপতিত্ব করেন কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল হাসান সোনামানিক এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আইনুল ইসলাম জুয়েল।

ksrm