কে সি দে ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক হলেন চন্দনাইশ সন্তান জামাল উদ্দিন

চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী কেসিদে ইনস্টিটিউটের (অফিসার্স ক্লাব) ২০২৬ সালের নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চন্দনাইশ উপজেলার কৃতি সন্তান মোহাম্মদ জামাল উদ্দিন।

গত ২ মে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাহী সদস্যপদে বিজয়ী হওয়ার পর ৭ মে ২য় পর্যায়ে নির্বাহী সদস্যদের সমর্থনে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

মোহাম্মদ জামাল উদ্দিন ১৯৭৬ সালে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। পেশায় চাকরিজীবী হলেও তিনি একজন সমাজকর্মী হিসেবে পরিচিতি লাভ করেন।

তিনি ইতোপূর্বে কেসিদে ইনস্টিটিউটের যুগ্ম সাধারণ সম্পাদক ও দি চিটাগাং কো-অপারেটিভ অফিসার্স সোসাইটি লিমিটেডের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। তিনি বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিবের দায়িত্বে পালন করছেন।

তিনি বর্তমানে চট্টগ্রামেে চন্দনাইশ সমিতির সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।

মোহাম্মদ জামাল উদ্দিন ক্লাবের সাধারণ সম্পাদক হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ কালেক্টরট সহকারী সমিতির কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দ।

কেসিদে ইনস্টিটিউট (অফিসসার্স ক্লাব) বিভাগীয় কমিশনার অফিস ও জেলা প্রশাসকের কার্যালয়ের মিনিস্টেরিয়াল অফিসার্স সমন্বয়ে গঠিত একটি সেবামূলক প্রতিষ্ঠান। ক্লাবটি তৎকালীন (প্রথম ভারতীয় বংশোদ্ভূত বাঙালি) বিভাগীয় কমিশনার স্বর্গীয় কে সি দে ১৯১৩ সালে প্রতিষ্ঠিত করেন।

ksrm