কুটুমবাড়ি রেস্তোরাঁয় অপরিচ্ছন্ন পরিবেশ, জরিমানা লাখ টাকা

চট্টগ্রাম নগরীর ওয়াসার মোড় এলাকায় অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্নার দায়ে কুটুমবাড়ি রেস্তোরাঁকে লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালযয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

তিনি জানান, ওয়াসার মোড় এলাকার কুটুমবাড়ি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে দেখা যায়, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না করা হচ্ছিল। হাইজেনিকমুক্ত ছিল না কোনো কিছু। এসব অনিয়মের দায়ে কুটুমবাড়ি রেস্তোরাকে লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সতর্ক করা হয়েছে প্রতিষ্ঠানটিকে।

আইএমই/ডিজে

ksrm