কালুরঘাটে বর্জ্যের স্তূপ অপসারণ করলেন এমপি এরশাদ উল্লাহ

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহর তাৎক্ষণিক হস্তক্ষেপে বোয়ালখালীর প্রবেশদ্বার কালুরঘাট সেতু সংলগ্ন এলাকায় জমে থাকা ময়লার স্তূপ অপসারণ করা হয়েছে।

জানা গেছে, সম্প্রতি বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে কালুরঘাট এলাকায় সড়কের পাশে জমে থাকা বর্জ্যের ছবি ও সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি সংসদ সদস্যের নজরে আসার পর তিনি দ্রুত চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

নির্দেশনার পরপরই সংশ্লিষ্ট সংস্থাগুলো ঘটনাস্থলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে ময়লার স্তূপ সরিয়ে ফেলে। এতে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হয়েছে বলে স্থানীয়রা জানান।

স্থানীয় বাসিন্দারা বলেন, কালুরঘাট সেতু সংলগ্ন এলাকা বোয়ালখালীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ হওয়ায় সেখানে ময়লার স্তূপ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। দ্রুত পদক্ষেপ নেওয়ায় তারা সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে এলাকাবাসী ভবিষ্যতে যেন পুনরায় সেখানে বর্জ্য জমে না থাকে সেজন্য স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ksrm