কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ইপিজেডের পোশাক শ্রমিকের

0

চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় রাস্তা পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় ইপিজেডের পোশাক কারখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে বে-শপিং মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম কাজল দাস (৩২)। তিনি পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলি কাস্টম একাডেমী এলাকার দীলিপ দাসের পুত্র। তিনি সিইপিজেডের একটি কারখানায় কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে পতেঙ্গা থেকে আসা একটি কাভার্ডভ্যানের চাপায় এক পথচারির ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। খবর পেয়ে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ইপিজেড থানার পুলিশ এসে মরদেহটি উদ্ধার থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, ‘নিহত কাজল দাস পোশাক শ্রমিক। পরিবার এসে তার লাশ নিয়ে গেছে। এখনো মামলা রেকর্ড করা হয়নি। তারা যদি মামলা করতে চায় মামলা নেওয়া হবে।’

মুআ/এমএফও

ksrm