কাজীর দেউড়িতে ভোট দিতে এসে ভোটারের মৃত্যু

চট্টগ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে এসে এক ভোটারের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় নগরীর কাজীর দেউড়ি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

মনু মিয়া বাগমনিরাম ওয়ার্ডের ব্যাটারিগলির বাসিন্দা ছিলেন। তিনি আনুমানিক পঞ্চাশোর্ধ্ব বয়সী বলে জানা গেছে।

তিনি মধুবন গলির সৈয়দ বাড়ির মরহুম তেনু মিয়ার ছেলে। পেশায় আলমাস সিনেমার সিকিরিটি গার্ড ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়ান মনু মিয়া। এরপর সিঁড়ি দিয়ে ওঠার সময় তিনি অসুস্থ হয়ে পড়ে যান। এরপর তাকে ন্যাশনাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, মনু মিয়া ডায়াবেটিস আক্রান্ত রোগী ছিলেন।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ফারুক আহমেদ মনু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আরএ/ডিজে

ksrm